আর হবে না দেখা বন্ধু | Ar Hobe Na Dekha Bondhu |
ফুলের মতো নিষ্পাপ ছিলো
তোর আমার ভালোবাসা,
স্বপ্ন গুলো হারিয়ে গেছে
অপূর্ণ সব আশা।

কলিজার ছুটি ভেঙে গেছে..
ভিজিয়ে চোখের পাতা,
জনমের ঘুম ঘুমাইলা বন্ধু
আমায় করে একা।
আর হবে না,
ওরে আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা,
আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা।
আমার অন্ধকারে আকাশ ছিলে
আলোর হাতছানি,
অশান্ত মন ভরে যেতো
দেখেরে ওই মুখখানি।
আগের মতো সবইতো আছে..
শুধু ভেতর ঘরটা ফাঁকা।
জনমের ঘুম ঘুমাইলা বন্ধু
আমায় করে একা।
আর হবে না,
ওরে আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা,
আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা।
আমার পাগল মনের শত আবদার
পূর্ণ কে করিবে,
দেরি করে ফিরলে বাড়ি
অভিমান কে করিবে।
দুটি দেহ হতেই তো পারে
একটা ছিল আবদার।
জনমের ঘুম ঘুমাইলা বন্ধু
আমায় করে একা।
আর হবে না,
ওরে আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা,
আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা।
- গান- আর হবেনা দেখা | Ar Hobena Dekha
- শিল্পী- সাদমান পাপ্পু | Sadman Pappu
- গীতিকার ও সুরকার- রাসেল মিয়া
- সঙ্গীত পরিচালক- Z H Babu
- বাশিঁ বাদক- সুমন
- মডেল- তানিন শোভা ও আনন খান
- চিত্রগ্রহণ- স্বপন খান
- পরিচালনা- কামরুজ্জামান পুতুল
- কৃতজ্ঞতা- সুমাইয়া রহমান মীম
- প্রযোজনা- তারেক খান
- লেবেল- TK Bangla TV